Entertainment

2 years ago

Kangana Ranaut – Ranbir Kapoor:রণবীর কাপুর মাদকাসক্ত, কটাক্ষ করে আরও যা বললেন কঙ্গনা

Kangana Ranaut – Ranbir Kapoor
Kangana Ranaut – Ranbir Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅভিনেত্রী আলিয়া ভাটের পর এবার তাঁর স্বামী অভিনেতা রণবীর কাপুরকে আক্রমণ করলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। রণবীর–আলিয়া জুটিকে নিয়ে ‘রামায়ণ’ নির্মাণ করছেন নির্মাতা নিতেশ তিওয়ারি, এতে রামের ভূমিকায় রণবীরের অভিনয়ের কথা রয়েছে।

খবরটি প্রকাশ্যে আসার পর গতকাল রোববার এক ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরকে ‘সাদা ইঁদুর’ বলে আক্রমণ করেন কঙ্গনা রনৌত, রণবীরের নাম না নিলেও তাঁরই বর্ণনা দিয়েছেন কঙ্গনা।‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে আলিয়া ভাট ও রাবণের চরিত্রে ‘কেজিএফ’ তারকা যশের অভিনয়ের খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। রাম চরিত্রে কাকে দেখতে চান, তা–ও জানিয়েছেন কঙ্গনা। তিনি লেখেন, ‘বাল্মীকির বর্ণনা অনুসারে দক্ষিণি অভিনেতা যশের চেহারার গড়ন মেলে, কিন্তু তাঁকে দেওয়া হয়েছে রাবণের চরিত্র। কী কলিযুগ এল!’

সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, বছরের শেষভাগে ঘোষণা আসতে পারে।

-গত বছর মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিবা’, নির্মাতা অয়ন মুখার্জির এ সিনেমায় রণবীর ছাড়াও অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, মৌনি রায়সহ আরও অনেকে অভিনয় করেছেন।


You might also like!