Breaking News

 

Entertainment

3 years ago

Satish Koushik : হৃদরোগেই মৃত্যু হয়েছে অভিনেতা সতীশ কৌশিকের, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি : ময়নাতদন্তের রিপোর্ট

Satish Koushik
Satish Koushik

 

নয়াদিল্লি, ৯ মার্চ : হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রবীণ অভিনেতা, পরিচালক ও কৌতুকশিল্পী সতীশ কৌশিকের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে সতীশ কৌশিকের। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রবীণ অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। রিপোর্টে অভিনেতার মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগ বলা হয়েছে।

৬৬ বছর বয়সেই জীবনাবসান হয়েছে কৌতুকশিল্পী সতীশ কৌশিকের। বৃহস্পতিবার ভোরে মেলে তাঁর মৃত্যুসংবাদ। অভিনয়ের জাদুতে হাসিয়েছিলেন ৮ থেকে ৮০ প্রতিটি বয়সীকে। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরবর্তী কালে ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি। সলমন খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসাবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।

সতীশ কৌশিকের ম্যানেজার সন্তোষ রাই বলেছেন, আমিই তাঁকে হাসপাতালে নিয়ে এসেছি। তিনি বুধবার রাত সাড়ে দশটায় ঘুমিয়েছিলেন এবং ১২.১০ মিনিটে আমাকে ফোন করেছিলেন, শ্বাসকষ্টের কথা বলেছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ সিআরপিসি ধারা ১৭৪ (পুলিশ আত্মহত্যার বিষয়ে তদন্ত এবং রিপোর্ট করার জন্য)-এর অধীনে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে।

You might also like!