Entertainment

2 years ago

Nusrat Faria: শেখ হাসিনার চরিত্রে দেখা মিলবে নুসরত ফারিয়ার!

Nusrat Faria & Seikh Hasina (File Picture)
Nusrat Faria & Seikh Hasina (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এপার বাংলা কিংবা ওপার বাংলা, এই দুই বাংলাতেই বেশ চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী নুসরত ফারিয়া। আর সেই সুবাদে দুই বাংলাতেই বেশ পরিচিত তিনি। তবে এবার গল্পটা একেবারে অন্য। আগামী শুক্রবার বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মুজিব, একটি জাতির রূপকার'। সেই ছবিতে শেখ মুজিবরের কন্যার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর। সেই ছবিরই একটি ঝলক সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী। আর তাতেই উত্তেজনার পারদ দুই বঙ্গের দর্শকমহলে। 

সংবাদ মাধ্যমকে নুসরত জানিয়েছেন, এমন চরিত্র করতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে তাঁর। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই বায়োপিক।   

You might also like!