
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের কাপুর পরিবার সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দু। নানান সময়ই নানান রকমের খবরের তাজা ঝলক নিয়ে হাজির হন কাপুর পরিবারের সদস্যরা। তবে এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দু নিতু সিং।
সম্প্রতি জানা গিয়েছে তিনি নাকি একটি ফোরবিএইচকে ফ্ল্যাট কিনেছেন, এবং এটির জন্য তিনি খরচ করেছেন ১৭ কোটি। এর আগে আলিয়া ভট্ট ৩৭ কোটির একটি ফ্ল্যাট কিনেছিলেন, তারপর আলিয়া আবার দুটি ফ্ল্যাট কিনে তাঁর বোনকে উপহার দেন। এই খবরের আবার পুনরাবৃত্তি ঘটালেন নিতু সিং।
