Breaking News

 

Entertainment

3 years ago

Nawazuddin Siddiqui divorce Case : বিচ্ছেদের পদ বেছে নিচ্ছেন আলিয়া! দিলেন বেশ কিছু শর্ত ও

Nawazuddin Siddiqui - Aaliya Siddiqui
Nawazuddin Siddiqui - Aaliya Siddiqui

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকাপাকি বিচ্ছেদের পথই বেছে নিতে চলেছেম আলিয়া।  গত বছর থেকে দাম্পত্যকলহ শুরু হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও স্ত্রী আলিয়া সিদ্দিকির মধ্যে। সেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত।  নওয়াজ়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগ এনেছেন আলিয়া। অন্য দিকে, আলিয়ার সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতার মা। সব মিলিয়ে একের পর এক অভিযোগ-পাল্টা অভিযোগ শেষে দাম্পত্যেই ইতি টানতে চলেছেন স্বামী-স্ত্রী। 

বিবাহবিচ্ছেদ অনিবার্য, আগেই জানিয়েছিলেন আলিয়া। খবর, তাতে আপত্তি বিশেষ করেননি নওয়াজ়। শোনা যাচ্ছে, এই দাম্পত্যকলহের ফলে জনসমক্ষে তাঁর ভাবমূর্তি যে ভাবে নষ্ট হয়েছে, তাতে বিবাহবিচ্ছেদ ছাড়া অন্য কোনও উপায় দেখছেন না অভেনেতা।   তাড়াতাড়ি যাতে সব সমস্যার সমাধান হয়, সে জন্য আলিয়ার শর্ত মানতেও রাজি তিনি। আলিয়ার বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার করতে রাজি হয়েছেন অভিনেতা। ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছিলেন তিনি, তা ফিরিয়ে নিতে রাজি হয়েছেন নওয়াজ। 

দিন কয়েক আগে স্ত্রী আলিয়া সিদ্দিকি ও ভাই শামাস সিদ্দিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন নওয়াজ়। জনসমক্ষে ও সমাজমাধ্যমে তাঁর চরিত্রকে কালিমালিপ্ত করা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে ১০০ কোটির টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন তিনি। তবে তার এক দিনের মাথায় নিজের দাবি থেকে সরে এসে সমঝোতা আবেদন জানান অভিনেতা নিজেই। আলিয়ার আইনজীবীর দাবি করেন, সেই সমঝোতা প্রস্তাব পেয়েছেন তাঁর মক্কেল। ওই প্রস্তাবে নাকি অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে প্রস্তুত তাঁরা। খবর, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ নিতে চান নওয়াজ। 

তবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের পর আবার দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আলিয়ার দাবি, কিছুতেই দুই সন্তানকে নওয়াজের সঙ্গে থাকতে দেবেন না তিনি। অন্য দিকে ইতি মধ্যেই সন্তানদের অভিভাবকত্ব চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। 

You might also like!