Entertainment

3 years ago

Golden Globes: রাজামৌলির মুকুটে নতুন পালক, সেরা সঙ্গীত বিভাগে গোল্ডেন গ্লোবস পুরস্কার জিতল 'নাটু নাটু'

RRR Wins Golden Globes
RRR Wins Golden Globes

 

মুম্বই, ১১ জানুয়ারি : এস এস রাজামৌলির মুকুটে নতুন পালকের সংযোজন। রাজামৌলির পরিচালনায় গত বছর মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আরআরআর’ ছবিটি। এই ছবির গান ‘নাটু নাটু’ গোল্ডেন গ্লোবস পুরস্কারে সেরা গানের শিরোপা জিতে নিল। এই বিভাগে টেলর সুইফ্ট এবং লেডি গাগার মতো গায়কদের টেক্কা দিয়েছে রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’।

গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা সঙ্গীত বিভাগে মনোনীত হয়েছিল গুলেরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটি। এ ছাড়াও তালিকায় ছিল টেলর সুইফ্টের কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গানটি। কিন্তু এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে ‘নাটু নাটু’ গানটি সকলের মন কেড়েছে শেষমেশ।


You might also like!