Entertainment

2 years ago

Chini 2: অপরাজিতার ভাড়াূটে হয়ে 'চিনি ২' তে ফিরলেন মুধুমিতা!

Chini 2 Poster
Chini 2 Poster

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার দাপুটে বাড়িওয়ালী অপরাজিতা আঢ্যর বাড়িতে ভাড়াটে হয়ে থাকতে আসছেন মধুমিতা। এমনকি মধুমিতার প্রেমের পরামর্শদাতাও হয়ে উঠছেন তিনি। হ্যাঁ এবার আর মা- মেয়ে নয়! বরং দাপুটে বারিওয়ালি ও দুষ্টু-মিষ্টি ভাড়াটের ভুমিকায় দেখা যাবে অপরাজিতা ও মধুমিতাকে। মৈনাকের চিনি ২ নতুন গল্পে এবার নতুন চমক। 

বুধবার প্রকাশ্যে এসেছে 'চিনি ২' এর ট্রেলার আর তাতেই দেখা মিলেছে এই নতুন চমকের। একজন দাম্পত্য সমস্যায় জর্জরিত ও অপরজন প্রেমে অন্ধ। এই দুই মহিলারই জীবনের ওঠাপড়ার গল্প নিয়ে হাজির হতে চলেছে 'চিনি ২'।  আবার এই দুই নারীর জীবনের ক্রাইসিসই এক। প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা সমস্যা হলেও, একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হন তারা। 

কিভাবে নিজেদের এই ভালো বন্ধু হয়ে উঠলেন তারা? সেই গল্প জানতে হলে অবশ্যই প্রেক্ষাগৃহে দেখতে হবে মৈনাক ভৌমিকের 'চিনি ২'।    

You might also like!