Breaking News

 

Entertainment

3 years ago

Durnibar Saha second marriage: চুটিয়ে সংসার করছেন মোহর দুর্নিবার!প্রথম স্ত্রী মীনাক্ষীর পোস্ট ঘিরে তৈরী হচ্ছে রহস্য

Mohr Sen - Durnibar  Sah
Mohr Sen - Durnibar Sah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনের সঙ্গে সদ্য সংসার শুরু করেছেন গায়ক দুর্নিবার। গায়কের দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজমাধ্যমের পাতায় তাকে যথেষ্ট হেনস্থা হতে হয়েছে। উল্লেখ্য, শিল্পীর প্রথম বিয়ে হয় ২০২১ সালে। বছর ঘুরতে না ঘুরতেই প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ। তার পর ফের বিয়ের পিঁড়িতে গায়ক।দিন কয়েক হল মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন দুর্নিবার। এ বার দ্বিতীয় পোস্ট মীনাক্ষীর। আর সেই পোস্ট ঘিরেই ঘনীভূত হচ্ছে রহস্য। 

নিজের একটি সাদাকালো ছবি দিয়ে লেখেন, ‘‘একসঙ্গে তারা অনন্য, মৃত্যুকে জয় করে (মাস্টার অফ ডেথ)।’’ পোস্টটি দেখে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। হ্যারি পটারের ভক্তরা অবশ্য এই কথার মানে ভালই জানেন। সেখানেই ডাম্বলডোর চরিত্রটি ‘মাস্টার অফ ডেথ’-এর কথা বলে। গল্পে ডাম্বলডোরের সম্পূর্ণ উদ্ধৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘সত্যিকারের যে মাস্টার, তিনি মৃত্যুর থেকে কখনওই পালাবেন না। তাঁকে এটা মানতেই হবে, এক দিন তাঁকে মরতেই হবে। জীবনে মৃত্যুর থেকেও অনেকে বেশি খারাপ জিনিস রয়েছে।’’

তবে লক্ষনীয় বিষয় মীনাক্ষীর গলার নতুন ট্যাটু,তিনি যে হ্যারি পটারের ‘ডেথলি হ্যালোজ’-এর প্রতীকটি ট্যাটু করিয়েছেন এবং সেই প্রসঙ্গেই এই পোস্ট করেছেন, তা হয়তো খেয়াল করেননি অনেকেই।মীনাক্ষীর এই ভোল বদল সত্যিই লক্ষনীয়। দুর্নিবার পর্ব কাটিয়ে তবে কী  ধীরে ধীরে ছন্দে ফিরছেন মীনাক্ষী। 

You might also like!