Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Iman Chakraborty: মা হওয়ার গুজব প্রসঙ্গে মুখ খুললেন ইমন

Iman Chakraborty
Iman Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইমন তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আর বিলম্বনা নয়’। এর পরই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সর্বত্র রটে যায় মা হচ্ছেন ইমন। নতুন সদস্য আসছে ইমন ও নিলাঞ্জনের পরিবারে। সকলেই শুভেচ্ছা জানাতে থাকেন তাঁদের। কেউ বলেন, তোমার সন্তানকে দেখার অপেক্ষায় আছি। তো কেউ বলেন, মা হওয়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইমন। তেমনই এই পোস্ট শয় শয় ভক্ত শুভেচ্ছা জানায়। এভাবে চর্চায় উঠে আসেন ইমন। সকলের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে তিনি বেজায় বিরক্তি প্রকাশ করেন। নিশ্চয়ই ভাবছেন, এমন খুশির খবরে সকলে শুভেচ্ছা জানাবে তা তো স্বাভাবিক। তবে, ইমনের এমন আচরণ কেন? আসলে বিষয়টি পুরো ভিন্ন। নিজের নতুন গান ধিরে এমন পোস্ট করেছিলেন ইমন। গানের কথা জানাতেই লেখেন, ‘আর বিলম্বনা নয়’। কিন্তু, সকলে তার কথার ভুল মানে বের করে। সকলেই ভাবেন তিনি মা হচ্ছেন। যা একেবারে সত্য নয়। আর না জেনে সকলের থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে বেশ বিরক্ত ইমন।

এদিকে কদিন আগে প্রাক্তন প্রেমিকের বিচ্ছেদের কারণে খবরে আসেন ইমন। কদিন আগে শোভন-স্বস্তিকার বিচ্ছদের খবর প্রকাশ্যে আসে। এতে অনেকে আঙুল তুলেছিলেন ইমনের দিকে। এক সময় ইমন ও শোভনের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন সম্পর্ক থাকলেও সেই প্রেম পরিণতি পাইনি। বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ইমনের জীবনে আসে নতুন মানুষ। বর্তমানে নিলাঞ্জনের সঙ্গে সুখে সংসার করছেন ইমন। তা সত্ত্বেও অনেকে বলেন শোভন- স্বস্তিকার বিচ্ছেদের কারণ ইমন।

তারপরই সেই স্বস্তিকার সঙ্গেই ছবি পোস্ট করে সকলকে চমক দেন ইমন। সদ্য ছিল ফাটাফাটি ছবির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক সদস্য। উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী। এদিন দুজনে একসঙ্গে ছবি তোলে। ইমনের পরনে ছিল হলুদ গাউন। আর স্বস্তিকা পরেছিলেন কালো বডিকন ড্রেস। দুজনে একসঙ্গে দাঁড়িয়ে পোজ দেন ক্যামেরার সামনে। আর সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, Ok Bye. স্বস্তিকা এবার কী হবে? এভাবে শোভনের দুই প্রাক্তনকে এক সঙ্গে এভাবে দেখবেন তা কেউই আশা করতে পারেননি

You might also like!