Entertainment

3 years ago

Katrina Kaif and Kartik Aaryan:কবিরের সিনেমায় ক্যাটরিনা ও কার্তিক?

Katrina Kaif and Kartik Aaryan
Katrina Kaif and Kartik Aaryan

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যাটরিনা কাইফ ও কার্তিক আরিয়ানকে জুটি হিসেবে সিনেমায় পাওয়া যায়নি। এবার তাঁদের দেখা মিলতে পারে এমন গুঞ্জন ডালপালা মেলেছে বিটাউনে। বিটাউনে রব উঠেছে, পরিচালক কবির খান নাকি ক্যাটরিনা ও কার্তিককে নিয়ে বড় চমক দেখাতে চলেছেন।

কবির খান পরিচালিত শেষ সিনেমা ‘এইট্টি থ্রি’ বেশ প্রশংসিত হয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে সেঞ্চুরি হাঁকাতে পারেনি। এবার অন্য এক ঘরানায় নিজের ভাগ্যকে পরখ করার প্রস্তুতি নিচ্ছেন কবির খান।

 এক ওয়েবসাইটের খবরে বলা হয়, কবির খান অ্যাকশন-রোমান্টিকধর্মী ছবি বড় পর্দায় নিয়ে আসতে চলেছেন। এই ছবিতে পুরোদস্তুর অ্যাকশন থাকবে। ছবিতে কার্তিক আরিয়ানকে নির্বাচন করেছেন নির্মাতা। এর আগে পুরোদস্তুর অ্যাকশন সিনেমায় দেখা যায়নি তাঁকে। তিনিও নাকি অ্যাকশন হিরো হিসেবে পর্দায় হাজির হওয়ার জন্য মরিয়া হয়ে আছেন।

কবির এই ছবিতে কার্তিকের বিপরীতে এমন এক নায়িকাকে চেয়েছেন, যিনি আগে জুটি বাঁধেননি। সে কারণেই এই পরিচালক ক্যাটরিনাকে বেছে নিয়েছেন বলে খবর। এদিকে ক্যাটের সঙ্গে কবিরের বিশেষ বন্ধুত্ব অনেকেরই জানা আছে। 

ক্যাটরিনা ইদানীং খুব একটা সফলতা পাননি। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফোন ভূত’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই নাকি কবির চাইছেন, তাঁর এই ছবির মাধ্যমে ক্যাটরিনার ভাগ্য ফেরাতে। জানা গেছে, এই অ্যাকশন-রোমান্টিকধর্মী ছবির শুটিং এ বছরের অক্টোবরে শুরু হবে।

এদিকে কার্তিক আরিয়ানকে শেষ পর্দায় দেখা গেছে ‘শাহেজাদা’ ছবিতে। রোহিত ধাওয়ানের কমেডিধর্মী ছবিটিতে কার্তিকের বিপরীতে ছিলেন কৃতি শ্যানন। ‘শাহেজাদা’-তে সব মসলা থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ভরাডুবি হয়েছে। 

ছবিটি মাত্র ৩২ কোটির মতো ব্যবসা করেছিল। কার্তিককে আগামীতে ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁকে অভিনেত্রী কিয়ারা আদভানির বিপরীতে পাওয়া যাবে।



You might also like!