Breaking News

 

Entertainment

3 years ago

Kangana target Karan Johar: 'বাদশা খানকে বাঁচাতেই ওর নির্বাসন’ কঙ্গনার নিশানায় মুভি মাফিয়া

Priyanka Chopra-Shaha Rukh Khan -Kangna Ranaut
Priyanka Chopra-Shaha Rukh Khan -Kangna Ranaut

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটা সময় বলিউড ইন্ডাস্ট্রির 'দেশী গার্ল' ছিলেন তিনি। স্ক্রিনে তার উপস্থিতি ঝড় তুলতো নবীন প্রজন্মের মনে। সেই প্রিয়ঙ্কা চোপড়া একটা সময় বলিউডের তারকা তকমা হেলায় সরিয়ে হলিউডে পাড়ি দিয়ে ছিলেন। কেবল খ্যাতির জন্যই কী এই বদল না কী এর পিছনে অন্য কারন ছিল?  

সম্প্রতি বলিউড ছেড়ে হলিউডে যাওয়ার আসল কারণ নিয়ে  মুখ খুলেছেন প্রিয়ঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘বলিউডে আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভাল চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আমি এ সব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’’ আমেরিকায় এসে গান গাওয়া দিয়ে কর্মজীবন শুরু করেন অভিনেত্রী। এখন হলিউডের অন্যতম সেরা তারকা প্রিয়ঙ্কা। 

প্রিয়ঙ্কার বলিউড ছাড়ার এই কারণ প্রকাশ্যে আসার পর মুখ খুললেন তাঁর এক সময়ের সহ-অভিনেত্রী কঙ্গনা রানাউত।সমাজমাধ্যমে কঙ্গনা লেখেন, ‘‘এক জন স্বাবলম্বী তারকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওঁর বিরুদ্ধে চক্রান্ত করে ওঁকে দেশ থেকেই তাড়িয়ে দেওয়া হল। সবাই জানেন শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের জন্য কর্ণ জোহরের সঙ্গে ওঁর ঝামেলা হয়েছিল। আর মুভি মাফিয়া তো শুধু সুযোগ খোঁজেন, কী ভাবে বহিরাগতদের নিশানা করা যায়। প্রিয়ঙ্কার সঙ্গে এমন ব্যবহার করা হল যে ওঁকে বলিউড ছেড়ে চলে যেতে হল।’’ প্রিয়ঙ্কার বলিউড ছেড়ে চলে যাওয়ার জন্য যে করণ জোহরকেই দায়ী করছেন কঙ্গনা এবং তা স্পষ্ট ও করে দিয়েছেন নায়িকা

অন্য দিকে, প্রিয়ঙ্কার মন্তব্যের পর তাঁর প্রশংসা করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। ‘দ্য কাশ্মীর ফাইলস্‌’ পরিচালক টুইটে লেখেন, ‘‘যখন কারও বিরুদ্ধে চক্রান্ত করা হয়, তখন কেউ তা মাথা নীচু করে মেনে নেন, কেউ আত্মসমর্পণ করেন, কেউ হাল ছেড়ে দেন, কেউ আবার মাদকাসক্ত হয়ে পড়েন। অনেকে আবার জীবনটাই শেষ করে দেন। খুব কম এমন মানুষ আছেন, যাঁরা সেই জায়গা থেকে বেরিয়ে নিজেদের সাফল্যের দুনিয়া গড়ে তোলেন। তাঁরাই বাস্তবের তারকা।’’

You might also like!