Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Entertainment

3 months ago

Jeetu Kamal: Jeetu Kamal: অসুস্থতার পর জিতুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, কী বলতে চাইলেন অভিনেতা?

Jeetu Kamal
Jeetu Kamal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা জিতু কামাল। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার বিকেলে বাড়ি ফিরে এসেছেন তিনি। বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন জিতু। শীঘ্রই তিনি আবার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার আগেই এক সামাজিক মাধ্যমের পোস্টে প্রকাশ পেয়েছে অভিনেতার অভিমান।

একরাশ অভিমান নিয়ে জিতু লিখেছেন, ‘বেঁচে থাকাকালীন মানুষকে নিয়ে সেলিব্রেট করুন। মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। আমি কাজ করি টাকা পাই বলে নয়। আমি কাজ করি আমার কাজটা ভীষণ ভালো লাগে বলে।’ একইসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন এসভিএফ প্রোডাকশনের এক ব্যক্তিকে। যাঁর কনসার্ন দেখে অভিভূত অভিনেতা। জিতু জানিয়েছেন, কেউ তাঁর খবর না নিলেও একমাত্র ওই ব্যক্তি যিনি তাঁর খবর নিয়েছিলেন।

শুটিংয়ের মাঝে জিতুকে অসুস্থ হয়ে পড়তে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন ফ্লোরে উপস্থিত অন্যান্য অভিনেতারাও। জিতুর শারীরিক উপসর্গ দেখে অনেকেই অনুমান করেছিলেন, ডেঙ্গি কিংবা ম্যালেরিয়ায় আক্রান্ত হতে পারেন অভিনেতা। তবে জিতুর টেস্টের রিপোর্ট সবই ঠিকঠাক থাকায় কোনও অসুবিধা হয়নি। 

জিতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীমহল। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান ইন্ডাস্ট্রির বহু সহকর্মী অভিনেতা। বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন জিতু। অসুস্থতার কারণে কিছুদিনের জন্য ধারাবাহিকের শুটিং বন্ধ রাখতে হয়েছিল তাঁকে। এখন প্রশ্ন একটাই— কবে পর্দায় ফিরবেন আর্য সিংহ রায়? তাঁর অনুরাগীরা অধীর আগ্রহে সেই অপেক্ষায় দিন গুনছেন। 

You might also like!