Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Javed Akhtar Slams Zardari: জারদারির মন্তব্যে ক্ষুব্ধ জাভেদ আখতার, পাকিস্তানের হিন্দুদের নিয়ে কটাক্ষের পালটা জবাব

Javed Akhtar takes jibe at Pakistan President Asif Ali Zardari's remarks on minorities
Javed Akhtar takes jibe at Pakistan President Asif Ali Zardari's remarks on minorities

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিতর্কিত মন্তব্যকে ঘিরে ফের শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের হিন্দু সংখ্যালঘুদের নিয়ে জারদারির মন্তব্যের কড়া জবাব দিলেন প্রবীণ ভারতীয় চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। সমাজমাধ্যমে জারদারির বক্তব্যকে ‘অসংবেদনশীল’ বলে কটাক্ষ করেছেন তিনি। 

শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় এক বক্তব্যে আসিফ আলি জারদারি দাবি করেন,  ‘পাকিস্তানের জনসংখ্যার তিন-চার শতাংশ হিন্দুকে তাঁরা সহ্য করেন।’ জারদারির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিষয়টি নজরে আসে জাভেদ আখতারেরও। এক্স হ্যান্ডলে পাক প্রেসিডেন্টকে নিশানা করে তিনি লেখেন, ‘আমি জানি যে আপনি সর্বদাই তাঁদের প্রতি সংবেদনশীল যাঁরা দশ শতাংশের কম।’  জারদারির অতীতের ‘মিস্টার টেন পার্সেন্ট’ তকমার দিকে ইঙ্গিত করেই আখতারের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।


এর আগেও ভারতকে সংখ্যালঘুদের অধিকার রক্ষার পরামর্শ দিয়েছিলেন জারদারি। সেই মন্তব্যের পালটা জবাব দিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানে সংখ্যালঘুদের পরিস্থিতি এবং তাঁদের উপর নির্যাতনের অভিযোগের দীর্ঘ ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে ইসলামাবাদের বক্তব্যের সমালোচনা করেছিলেন।  পাকিস্তান ও সে দেশের নীতির সমালোচনা অবশ্য জাভেদ আখতারের কাছে নতুন নয়। গত বছর মুম্বইয়ের একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও সরব হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, “ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছে। আমরা পাকিস্তান ও সেখানকার শিল্পীদের জন্য সাংস্কৃতিক যোগাযোগের দরজা খুলেছি। কিন্তু এক হাতে তালি বাজে না। সম্পর্ক ভালো করার জন্য পাকিস্তান কখনও কোনও দৃঢ় পদক্ষেপ নেয়নি।”

ফলে স্বাধীনতা দিবসের দিনে পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুদের নিয়ে জারদারির মন্তব্য ফের ভারত-পাকিস্তান সম্পর্ক এবং সংখ্যালঘু অধিকার নিয়ে বিতর্ককে সামনে এনে দিয়েছে। আর সেই বিতর্কেই এবার সরাসরি জারদারিকে নিশানা করলেন জাভেদ আখতার। 


You might also like!