
মুম্বই, ৪ জুলাই : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার একসঙ্গে দেখা যাবে জাহ্নবী-রাজকুমারকে। মুক্তির পথে জাহ্নবী-রাজকুমার অভিনীত ''মিস্টার অ্যান্ড মিসেস মাহি'' সিনেমা। ''ধর্মা প্রোডাকশন''-র অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে ছবির মুক্তির তারিখ। এই ছবি মুক্তি পাবে ২০২৪ সালের ১৫ মার্চ । শরন শর্মা পরিচালিত, রাজকুমার রাও ও জাহ্নবী কপূর অভিনীত - মিস্টার অ্যান্ড মিসেস মাহি আসছে ১৫ মার্চ ২০২৪ সালে - মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
মূলত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি এটি। ''রুহি'' ছবির পর এই ছবিতে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে দেখা যাবে জাহ্নবী ও রাজকুমারকে। চলতি বছরের মে মাসে এই ছবির শ্যুটিং শেষ করেন জাহ্নবী । এখন অপেক্ষা ছবি মুক্তির ।
