Entertainment

3 years ago

Big Boss 16 : ‘বিগ বস্‌ ১৬’-এ নতুন বিতর্ক !প্রতিযোগীদের পারিশ্রমিক কমিয়ে দেওয়ার জল্পনা

Salman Khan
Salman Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবছর শেষে সবার এশা থাকে নতুন বছরে খানিক বেতন বাড়বে, সাথে সসুরাহা হবে রোজনামচার খরচে। কিন্তু এর বিপরীত ছবি মিলল  ‘বিগ বস্‌’-এর ঘরের সবচেয়ে কনিষ্ঠ এবং সক্রিয় সদস্য সুম্বুল, সপ্তাহপিছু তাঁর বেতন ছিল ১২ লক্ষ টাকা। সেই বেতন নাকি এক ধাক্কায় ৫০ শতাংশ কমে গিয়েছে। 

সলমন খানের ‘বিগ বস্‌’-এর সম্প্রচারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শোয়ের টিআরপি অনেক বেশি হওয়ার সুবাদেই এই সিদ্ধান্ত। সময়সীমা বাড়ানোর জন্য নাকি অভিনেত্রীর পারিশ্রমিক কমিয়ে দিয়েছে চ্যানেল, এমনটাই খবর। সাধারণত টিআরপি বেশি হলে সেই শোয়ের সঙ্গে যুক্ত সদস্যদের পারিশ্রমিক বৃদ্ধি পায়। কিন্তু এ ক্ষেত্রে ছবিটা উল্টো, বলিপাড়ার জল্পনা যদি সত্যি হয়, তা হলে ইতিহাসে এমনটা ঘটবে প্রথম বার।

You might also like!