Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

Rwitobroto Mukherjee: ‘আর কতটা লড়াই বাকি জানি না!’ চোখে জোড়া অস্ত্রোপচার ঋতব্রতর, কী বললেন শয্যাশায়ী অভিনেতা?

Rwitobroto Mukherjee
Rwitobroto Mukherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চোখের সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। সম্প্রতি চোখে জোড়া অস্ত্রোপচারও হয়েছে তাঁর। অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন অভিনেতা। পরিস্থিতির কথা মাথায় রেখে এই মুহূর্তে তাঁর সঙ্গে যোগাযোগ না করার জন্যও অনুরোধ জানিয়েছেন ঋতব্রত। ফলে আপাতত কাজ থেকে দূরে থেকে সুস্থ হয়ে ওঠার দিকেই মন দিচ্ছেন তিনি। 

শুক্রবার রাতে এক সোশাল মিডিয়া পোস্টে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান ঋতব্রত। তিনি জানিয়েছেন, বিগত দশ দিন ধরে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ঋতব্রতর পোস্টে উল্লেখ, ‘আমি ঋতব্রত মুখোপাধ্যায়, সম্প্রতি চোখে ২টি বড় অস্ত্রোপচার করিয়েছি এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি। তবে আশা করব, আমাদের এই পরিস্থিতি আপনারা বুঝবেন এবং দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।’ ঋতব্রত জানান, যখন সম্ভব হবে, তিনি নিজেই শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে দেবেন সকলকে। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। যদিও চোখে ঠিক কোন সমস্যার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে, তা স্পষ্ট করেননি ঋতব্রত। তবে জোড়া অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ অনুরাগীমহলে।

বড়পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্মে বরাবরই পরিচিত মুখ ঋতব্রত মুখোপাধ্যায়। শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে বলে নয়, ঋতব্রত নিজের অভিনয় দক্ষতার জোরেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে। শুধু তাই নয়, পর্দার পাশাপাশি একাধিক অডিও ড্রামার মুখ্যচরিত্রেও ঋতব্রতর কন্ঠ বেশ জনপ্রিয়। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মচারী বয়েজ’, ‘ভার্জিনপুর’। তবে আপাতত শারীরিক কারণেই বেশ কিছুদিন কাজ করতে পারবেন না তিনি। 


You might also like!