Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

Nina Gupta Viral: ‘আমি গর্ভবতী’, বিস্ফোরক মন্তব্য নিনা গুপ্তার! চর্চায় নেটপাড়া

Veteran actor Neena Gupta
Veteran actor Neena Gupta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠলে বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছেন অভিনেত্রী নিনা গুপ্তা। জীবনের নানা ওঠাপড়া, কটাক্ষ কিংবা সমালোচনা—কোনও কিছুই তাঁকে নিজের মতো করে পথ চলা থেকে বিরত করতে পারেনি। এবার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। তাঁর বক্তব্যের একটি অংশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিনা গুপ্তাকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। কবে বিয়ে করেছেন, এমন ব্যক্তিগত প্রশ্নের মুখে অভিনেত্রী জানান, সাধারণত তিনি এ ধরনের প্রশ্ন এড়িয়ে যান। তবে একই প্রশ্ন বারবার করা হলে তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি কারও বাবার ওপর নির্ভরশীল নন। ফলে তিনি বিবাহিত কি না, কিংবা কবে বিয়ে করেছেন—সেটি জানার অধিকার সকলের নেই। শুধু বিয়ে নয়, অতীতেও নিজের শরীর এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের মন্তব্যের মুখে পড়েছেন নিনা। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গও উঠে আসে। অভিনেত্রী জানান, একবার একটি শাড়ি পরার ধরন এবং তার কারণে পেট কিছুটা ফুলে থাকার বিষয়টিকে কেন্দ্র করে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা কি না।

সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিনা জানান, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এখন উল্টে মজা করে বলে দেন, ‘হ্যাঁ, আমি গর্ভবতী।’ তাঁর বক্তব্য, একজন ৬০ বছর বয়সী মহিলার শরীর নিয়ে যদি এমন প্রশ্ন করা সম্ভব হয়, তাহলে প্রশ্নকারীরা যে উত্তর শুনতে চান, তাঁদের সেটাই বলে দেওয়া উচিত। নিনার মতে, সময় বদলালেও নারীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির খুব বেশি পরিবর্তন হয়নি। তাঁর কথায়, হয়তো সামান্য কিছু পরিবর্তন এসেছে, কিন্তু মূল জায়গাটা এখনও একই রয়ে গিয়েছে। নারীরা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন, নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন, কিন্তু তাঁদের নিয়ে কটাক্ষ কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য এখনও থামেনি।


এদিকে কাজের দিক থেকে বর্তমানে ব্যস্ত নিনা গুপ্তা। নেটফ্লিক্সের নতুন পারিবারিক কমেডি ধারাবাহিক ‘চুম্বক’-এ দেখা যাবে তাঁকে। ‘খিচড়ি’-র নির্মাতাদের তৈরি এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে মুম্বইয়ের চুম্বক কলোনিকে ঘিরে। সেখানে পাশাপাশি বসবাসকারী পাঁচটি পরিবারের নানা ঘটনা ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই কমেডি শো।  ধারাবাহিকটিতে নিনা গুপ্তার সঙ্গে অভিনয় করেছেন সুমিত ব্যাস, অর্জুন বিজলানি, দেবেন ভোজানি, সুমিত রাঘবন, দেলনাজ ইরানি, আমিরা দস্তুর-সহ আরও অনেকে। ব্যক্তিগত জীবনে স্পষ্ট অবস্থানের পাশাপাশি কাজের ক্ষেত্রেও নতুন চরিত্রে নিনাকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।


You might also like!