
দুরন্ত বার্তা ডিজিটাল দেস্কঃ ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে নিলেন প্রায় অনেকগুলো বছর। বেশ কিছুদিন তাঁকে দেখা গিয়েছে গাঁটছড়া সিরিয়ালে। ছবি, সিরিজ ও সিরিয়ালে বেশ ছুটিয়েই কাজ করছেন অভিনেত্রী। বিক্রমের সাথে তাঁর জুটির কথা এখনও ভুলতে পারেননি দর্শকেরা, পাশাপাশি বাবা ও বেবি ছবিতে যীশু সেনগুপ্তর সাথে কাজ করেও কেড়েছিলেন দর্শকের মন।
তবে তাঁর চেহারা নিয়ে কথা শুনতে হয়েছিল তাঁকে। এমনকি এসেছিল অস্ত্রোপচারের মতো প্রস্তাব? তিনি বলেন, “শরীরের মাপ হতে হবে এটা, বুকের মাপ হতে হবে ওটা— তথাকথিত ভারতীয় সৌন্দর্যের মাপকাঠিতে আমি পড়ি না। তাই বহু মানুষের নানা উপদেশ আমায় শুনতে হয়েছে।” এই প্রসঙ্গেই নায়িকা বলেন, “প্রথম শুনেছিলাম আমার অস্ত্রোপচার করানো উচিত। এক জন তো আবার আমায় ফ্ল্যাট্রন টিভি বলেছিলেন!” তবে সেসকল প্রস্তাব ও তিক্ত প্রস্তাবকে বুড়ো আঙুল দেখিয়ে এখন ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। তাঁকে শীঘ্রই দেখা যাবে বিক্রমের সাথে, 'শহরের উষ্ণতম দিনে' ছবিতে।
