Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

৩৪ বছর বয়সে রহস্যমৃত্যু অ্যারন কার্টারের

Former child star and singer Aaron Carter passes away at 34
Former child star and singer Aaron Carter passes away at 34

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করে জনপ্রিয় হয়েছিলেন অ্যারন। শনিবার ক্যালিফোর্নিয়ায় নিজের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছর বয়সী অ্যারন কার্টারকে।  আমেরিকান জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ়’-এর গায়ক নিক কার্টারের ভাই ছিলেন তিনি।

কোনও ধারাবাহিক অসুস্থতা ছিল, না কি জীবনযুদ্ধে টিকতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছেন— এখনও কোনও প্রশ্নের উত্তর মেলেনি। পরিবারের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। লস এঞ্জেলেসের পুলিশ সূত্রে খবর, শিল্পীর রহস্যময় মৃত্যু নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন অ্যারন। অ্যারনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু তারকা। মুষড়ে পড়েছেন সতীর্থরাও। অ্যারনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর বাগ্‌দত্তা প্রেমিকা মেলানি মার্টিন বলেন, “বিশ্বাস করতে পারছি না। আমরা এখনও সামলে উঠতে পারিনি। কী ভাবে ঘটল জানি না। আপনারা সবাই প্রার্থনা করুন।”

You might also like!