Entertainment

3 hours ago

From Bollywood to Hollywood: হলিউডে ফারহানের নতুন অধ্যায়,‘দ্য বিটলস’ বায়োপিকে পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় চমক

Actor‑Director Farhan Akhtar
Actor‑Director Farhan Akhtar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও এক ধাপ এগোতে চলেছেন ফারহান আখতার। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে নিজের দক্ষতা প্রমাণের পর এবার হলিউড প্রজেক্টে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, বিশ্ববিখ্যাত সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্কর-এর ভূমিকায় অভিনয় করবেন ফারহান। চরিত্রটি থাকবে ব্রিটিশ কিংবদন্তি ব্যান্ড The Beatles-কে কেন্দ্র করে নির্মীয়মাণ বৃহৎ বায়োপিক প্রকল্পে। ছবির নাম The Beatles – A Four-Film Cinematic Event। এই প্রজেক্টটি প্রচলিত একক চলচ্চিত্র নয়। ব্যান্ডের চার সদস্যকে নিয়ে তৈরি হবে চারটি আলাদা সিনেমা, যেখানে তাঁদের সঙ্গীতযাত্রা, ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বজোড়া খ্যাতির কাহিনি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে। পুরো উদ্যোগটির পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেস। প্রযোজনায় রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা Sony Pictures।

এই গল্পে পণ্ডিত রবিশঙ্করের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বিটলস সদস্য জর্জ হ্যারিসনের-এর সঙ্গে তাঁর গভীর সম্পর্ক পাশ্চাত্য সঙ্গীতে এক নতুন অধ্যায় সূচনা করেছিল। রবিশঙ্করের কাছ থেকে সেতার শেখার পর হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। ফলস্বরূপ, বিটলসের বেশ কিছু গানে ভারতীয় সুর ও বাদ্যযন্ত্রের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। ষাটের দশকে এই সাংস্কৃতিক মেলবন্ধন বিশ্বসঙ্গীতে এক অভিনব ধারা তৈরি করেছিল।


ফারহান আখতারের কাছে এই চরিত্র নিঃসন্দেহে বড় পরীক্ষা। কারণ পণ্ডিত রবিশঙ্কর কেবল একজন সংগীতজ্ঞ নন, তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির আন্তর্জাতিক দূত। তাঁর সঙ্গীতের গভীরতা, ব্যক্তিত্বের আভা এবং বিশ্বমঞ্চে প্রভাবকে যথাযথভাবে ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। তবে অভিনয় দক্ষতা ও সংবেদনশীল চরিত্রচিত্রায়নে ফারহানের অভিজ্ঞতা এই চ্যালেঞ্জে তাঁকে বাড়তি শক্তি জোগাবে বলেই মনে করছেন অনুরাগীরা। 


You might also like!