
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্পর্কের ইতির কথা আগেই ঘোষণা হয়ে গেছে। তবুও জিতুর প্রোফাইল থেকে অভিনেতা শেয়ার করছেন নবনীতার সাথে একের পর এক মুহূর্তের ছবি। যা দেখে কৌতূহল জাগছে নেটিজেনদের একাংশের মধ্যে। ফের একটি ছবি পোস্ট করেছেন জিতু এবং সেখানে অভিনেতা লিখেছেন, " “ব্যক্তিগতই থাকুক। যদি ঘুরতে যান, কাউকে বলবেন না। সঙ্গী বেছে নিন, কাউকে না বলেই। আনন্দে বাঁচুন জীবন, কাউকে জানতে দেবেন না। কারণ, মানুষ ভাল জিনিস নষ্ট করে দেয়।”
শনিবার যে ছবি অভিনেতা পোস্ট করেছেন সেটি সম্ভবত বেড়াতে যাওয়ার পুরনো ছবি। যেখানে জিতু ও নবনীতা দু’জনকেই হাতজোড় করা অবস্থায় দেখা যাচ্ছে। ক্যাপশনে জিতু লেখেন, “নাম মিও হো রেঙ্গে কিও।” শোনা যায়, বৌদ্ধধর্মের এই শব্দগুলির সারমর্ম, সমস্যা এবং অসুবিধা জীবনের একটি অনিবার্য সত্য। মনের জোরে সমস্ত দুঃখ-কষ্টকে অতিক্রম করার ক্ষমতা আমাদের মধ্যেই রয়েছে।
