Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

1 week ago

Dhamaka This Eid: ইদে বড় পর্দায় ‘দম’, আফরান নিশো–চঞ্চল চৌধুরীর নতুন ছবির ফার্স্ট লুকে বাড়ছে উত্তেজনা

Domm (দম) Teaser
Domm (দম) Teaser

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দর্শকদের সামনে আসতে চলেছে পরিচালক রেদওয়ান রনি পরিচালিত নতুন ছবি ‘দম’। ইদ উপলক্ষে মুক্তি পেতে চলা এই ছবির ফার্স্ট লুক এবং ৫৪ সেকেন্ডের একটি প্রচার ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর সেই ঝলক প্রকাশের পর থেকেই দর্শকমহলে বাড়ছে কৌতূহল ও উন্মাদনা।

প্রচার ঝলকে খুব বেশি সংলাপ না থাকলেও ছবির আবহই যেন অনেক কথা বলে দিচ্ছে। পুরো টিজারে একমাত্র সংলাপটি শোনা যায় অভিনেতা আফরান নিশো-র কণ্ঠে। বাকি অংশজুড়ে উঠে এসেছে তীব্রতা, নৃশংসতা ও রহস্যময় পরিবেশ, যা ছবির গল্প নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। জানা গিয়েছে, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কাহিনি। যদিও ছবির প্রেক্ষাপট এখনই সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাননি নির্মাতারা, তবে প্রচার ঝলক দেখে অনেকেই মনে করছেন এর পেছনে লুকিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কোনও ঐতিহাসিক ঘটনা।


এই ছবির অন্যতম বড় আকর্ষণ দুই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর যুগলবন্দি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই দুই অভিনেতার বিপুল জনপ্রিয়তা রয়েছে। ফলে তাঁদের এই যুগল উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালেই প্রথম এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক রেদওয়ান রনি। পরে ২০২৪ সালের জুলাই মাসে ছবির শুটিং শুরু হয়। চরিত্রের প্রয়োজনে আফরান নিশোকে ওজন কমিয়ে নিজের চেহারায় বড় পরিবর্তন আনতে হয়েছিল বলেও জানা গেছে। বাংলাদেশের পাশাপাশি কাজাখস্তানের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে হয়েছে ছবির শুটিং। ছবিতে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও ডলি জহুর।

কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার, যা দেখে দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছিল। আর এবার নতুন টিজার সেই উত্তেজনাকে যেন আরও একধাপ বাড়িয়ে দিল। ইদের উৎসবে বড় পর্দায় ‘দম’ কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।  


You might also like!