
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে তাঁদের সম্পর্ক নিয়ে নজির রয়েছে। তাঁদের সম্পর্ক ভীষণ সুমধুর। এবং এই বলি-দম্পতি একে অপরকে ভীষণ ভালবাসেন। বুঝতেই পারছেন কাদের সম্পর্কের কথা বলছি? বলিউডের রাজযোটক দীপিকা ও রণবীর। তবে রণবীরের জন্মদিনে শুভেচ্ছা জানাতেই ভুলে গেলেন দীপিকা?
বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। আলিয়া ভাট থেকে শুরু করে সারা আলি খান, গোটা বলিউড রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিল। কিন্তু এত শুভেচ্ছার মাঝে নজরে পড়ল না দীপিকার শুভেচ্ছা। তাহলে কি কাজের ব্যস্ততার মাঝে দীপিকা, রণবীরের জন্মদিনটাই ভুলে গেলেন! নাকি দুজনের সম্পর্কে তিক্ততা বাড়ল? এমনই জল্পনা বলিউডে।
দুজনের সম্পর্ক নিয়ে এমন জল্পনা প্রথম নয়। এর আগেও বহুবার প্রকাশ্য়ে এসেছে দীপিকা ও রণবীরের ভাঙনের খবর। তবে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ দুজনে। অনেকে মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় দীপিকার এহেন আচরণ সম্পর্কের ভাঙনের গুঞ্জনকে উসকে দেয়।
