Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Entertainment

3 months ago

Secret Wedding Rumours: গোপনে বিয়ে করলেন অম্বরীশ? ভাইরাল ছবিতে চমক, সামনে এল আসল সত্যি

Ambarish Bhattacharya Wedding
Ambarish Bhattacharya Wedding

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিপাড়ায় হঠাৎই জোর চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কারণ, সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে তাঁর বিয়ের ছবি। আর সেই ছবি পোস্ট করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি নিজেই।  ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে— তবে কি এতদিন গোপনেই বিয়ে সেরে ফেলেছিলেন অম্বরীশ? পরিচালকের পোস্টে দাবি করা হয়,  'এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিলো। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করবো ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।'

এই পোস্ট সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয় জল্পনা। অনুরাগীদের একাংশ অভিনেতাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে আসল রহস্য। আসলে এটি কোনও বাস্তব বিয়ের ছবি নয়। ছবিটি পরিচালক কৌশিক গাঙ্গুলির আগামী ছবি  'আজও অর্ধাঙ্গিনী'র একটি দৃশ্য। আগামী ১০ জুলাই মুক্তি পেতে চলা এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ। ছবির গল্পে তাঁর বিয়ের একটি বিশেষ মুহূর্ত রয়েছে, আর সেই দৃশ্যকেই ঘিরে তৈরি করা হয়েছে এই অভিনব প্রচার কৌশল। 


ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের এই ছবি। 'আজও অর্ধাঙ্গিনী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অম্বরীশ। ছবিতে তিনি কৌশিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন।  ছবির মুক্তির আগে দর্শকদের কৌতূহল বাড়াতেই এই ব্যতিক্রমী প্রচারের পথ বেছে নিয়েছেন নির্মাতারা। মজার বিষয়, এই জল্পনায় অংশ নিয়েছেন অম্বরীশ নিজেও। পরিচালকের পোস্ট শেয়ার করে অভিনেতা লিখেছেন, “বিয়েটা হয়েই গেল!”— আর তাতেই আরও বেড়েছে নেটিজেনদের উৎসাহ। ছবির মুক্তির আগে এই প্রচার যে সফল হয়েছে, তা বলাই যায়। 


You might also like!