Breaking News

 

Entertainment

3 years ago

Satish Kaushik : সতীশের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য !উত্তর খুঁজতে তদন্ত শুরু করল দিল্লি পুলিশ

Satish Kaushik
Satish Kaushik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ৯ই মার্চ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের। জানা যায়, দিল্লিতে এক বন্ধুর খামারবাড়িতে হোলির পার্টিতে উপস্থিত ছিলেন সতীশ। সেখানেই থাকাকালীনই অস্বস্তি বোধ করেন তিনি। গাড়ি করে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা-পরিচালকের। সতীশের মৃত্যুর দিন কয়েকের মধ্যে দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই খামারবাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। ওই খামারবাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ওষুধ।

সতীশ কৌশিকের মৃত্যুর সঙ্গে কি যোগ রয়েছে ওই ওষুধের? উত্তর পেতে অভিনেতার দেহের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে দিল্লি পুলিশ। শোনা যাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ। প্রয়াত অভিনেতার হৃদয় ও রক্তের নমুনা রাখা হয়েছে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য। শোনা যাচ্ছে, এখনও মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কোনো জোড়ালো তথ্য দেননি চিকিৎসকরা।

ইতিমধ্যেই দিল্লির খামারবাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ওষুধ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। ওই পার্টিতে কারা কারা উপস্থিত ছিলেন, তাঁদের সম্পূর্ণ তালিকা চেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, পার্টিতে নাকি এমন এক অতিথি উপস্থিত ছিলেন, যিনি এক মামলায় ‘ওয়ান্টেড’।

You might also like!