Entertainment

3 years ago

Elvis Presley: হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত এলভিস প্রেসলির কন্যা লিসা, বয়স হয়েছিল ৫৪

Lisa Marie Presley,
Lisa Marie Presley,

 

লস অ্যাঞ্জেলেস, ১৩ জানুয়ারি : অকালেই প্রয়াত হয়েছেন আমেরিকার রকসঙ্গীত তারকা এলভিস প্রেসলির কন্যা, গায়িকা লিসা ম্যারি প্রেসলি। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের বাসভবনেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। লিসার মা প্রিসিলা প্রেসলির কথায়, “মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। বলতে আমার বুক ফেটে যাচ্ছে...কিন্তু লিসা আর নেই।”

১৯৬৮ সালে জন্ম লিসার। বাবা এলভিসের গ্রেসল্যান্ডের প্রাসাদ দেখাশোনা করতেন তিনিই। তিনিই রকতারকার উত্তরাধিকারী ছিলেন। লিসার বয়স যখন ৯ বছর, গ্রেসল্যান্ডের বাড়িতেই মৃত্যু হয় এলভিসের। তার পর থেকে নিরন্তর সঙ্গীতসাধনা করে চলেন কন্যা। ২০০৩ সালে প্রথম গানের অ্যালবাম মুক্তি পায় লিসার।

You might also like!