Breaking News

 

Entertainment

3 years ago

Satish Kaushik : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কৌতুকাভিনেতা সতীশ কৌশিক

Satish Kaushik
Satish Kaushik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৬ বছর বয়সেই জীবনাবসান হল কৌতুকশিল্পী পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিকের।  বৃহস্পতিবার সকালে মেলে তাঁর মৃত্যু সংবাদ। তার মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় জানান বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খের। 

অভিনেতা অনুপম খের লেখেন, ‘‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনও দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’’ 

সূত্রের খবর, দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন এই পরিচালকের। গত ৭ মার্চ, জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও দেখা গিয়েছিল তাঁকে। খবর, তার পরেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় পরিচালক-অভিনেতার। বৃহস্পতিবার ভোরে মেলে তাঁর মৃত্যুর খবর।

You might also like!