Entertainment

2 years ago

Johnny Depp in Cannes Film Fastival : টানা ৭ মিনিটের হাততালি, কান চলচ্চিত্র উৎসবে কেঁদে ফেললেন জনি ডেপ!

Jhonny Depp Actor of Hollywood (File Picture)
Jhonny Depp Actor of Hollywood (File Picture)

 

কলকাতা, ১৮ মে : কান চলচ্চিত্র উৎসবে টানা ৭ মিনিটের হাততালি, কেঁদে ফেললেন অভিনেতা জনি ডেপ। বাস্তব জীবনে অনেক কঠিন পথ পেরিয়েছেন। এখন আবার কাজে মন দিয়েছেন। সাফল্যও মিলতে শুরু করেছে। তবে এবার এমন এক অভিজ্ঞতা হল, যাতে কেঁদে ফেললেন হলিউড তারকা জনি ডেপ।

ঘটনা কী? বিস্তারিতভাবেই বলা যাক। কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল জনির নতুন ছবি ‘জেন ডু ব্যারি’। বায়োগ্রাফিক্যাল এই ড্রামা পরিচালক-প্রযোজক ফরাসি তারকা মায়েন। তিনিই নাম ভূমিকায় অভিনয় করেছেন। জনি হয়েছেন ফরাসি রাজা লুই । এই ছবি দেখেই টানা সাত মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন কান চলচ্চিত্র উৎসবের দর্শকরা। আর তা দেখেই কেঁদে ফেলেছেন জনি ডেপ।

কিন্তু কষ্ট করে হলেও ছবি তৈরি করেছেন মায়েন। আর তাতে রাজা লুই হিসেবে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জনি। তিনি নিজেও বহুদিন পর পরিচালনায় হাত দিচ্ছেন। তৈরি করছেন ইটালির শিল্পী আমেদিও মোদিগিলানির বায়োপিক। আর তার নাম দিয়েছেন ‘মোদি’।


You might also like!