Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Saayoni meets Vijay: বিজয়-সায়নী সাক্ষাৎ ঘিরে চর্চা, বাংলার ঐতিহ্য নিয়ে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী?

TMC rebel MP Saayoni Ghosh meets Tamil Nadu Chief Minister Vijay
TMC rebel MP Saayoni Ghosh meets Tamil Nadu Chief Minister Vijay

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলার রাজনীতিতে পালাবদলের সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলের নজির নতুন নয়। তৃণমূলের টিকিটে জয়ী হলেও পরবর্তীতে দলবদল করে বর্তমানে এনসিপিআইয়ের সাংসদ সায়নী ঘোষ। গত জুনেই তিনি ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরও জটিল হয়েছে। সম্প্রতি যাদবপুরের এনসিপিআই সাংসদের তৃণমূলের কার্যালয় ব্যবহারে আপত্তি জানিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন কালীঘাটপন্থী তৃণমূল কর্মীরা। সেই ঘটনার পর থেকেই কার্যত রাজনৈতিক আলোচনার আড়ালে ছিলেন সায়নী। তবে মঙ্গলবার রাতে আচমকাই নিজের সোশ্যাল মিডিয়ায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাতের ছবি ও মুহূর্ত শেয়ার করে ফের রাজনৈতিক মহলের নজরে চলে আসেন তিনি। 

সুদূর তামিলভূমে গিয়ে আচমকাই কেন সেখানকার ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ‘বিদ্রোহী’ সাংসদ? নেপথ্যে কি কোনও নতুন সমীকরণ? কৌতূহল অমূলক নয়। মঙ্গলবার থলপতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়েছেন সায়নী। যেখানে কখনও উত্তরীয় পরিয়ে বিজয়কে সংবর্ধনা দিচ্ছেন তিনি তো কখনও বা করজোড়ে কুশল-মঙ্গল বিনিময় করতে দেখা গেল সায়নী-বিজয়কে। একফ্রেমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে নিজস্বী তুলতেও দেখা গেল বাংলার সাংসদ-অভিনেত্রীকে। আর থলপতি বিজয়ের সঙ্গে এহেন আচম্বিত সাক্ষাতের মুহূর্ত শেয়ার করে ফের নেটভুবনে কৌতূহলের পারদ চড়িয়েছেন সায়নী ঘোষ। স্রেফ সৌজন্য সাক্ষাৎ? 

মুখ্যমন্ত্রী থলপতির কাজের ভূয়সী প্রশংসা করেও কলম ধরেছেন এনসিপিআই সাংসদ। সায়নী লিখেছেন, ‘তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী থিরু সি. জোসেফ বিজয়ের সঙ্গে দেখা করে অত্যন্ত ভালো লাগল। তামিলনাড়ুর অভাবনীয় উন্নয়ন, নতুন সুযোগবৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তাভাবনা তুলে ধরার পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাঁর ভালোবাসার কথাও জানিয়েছেন।’ পাশাপাশি থলপতি বিজয়ের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে কৃতজ্ঞতাও জানিয়েছেন সায়নী ঘোষ। ওই পোস্টেই থলপতি বিজয়কে শুভেচ্ছা জানিয়ে সায়নী ঘোষের সংযোজন, ‘তামিলনাড়ুর উন্নয়নের জন্য উনি যে দৃষ্টিভঙ্গি বা লক্ষ্য তিনি স্থির করেছেন, তা বাস্তবায়নের জন্য আমার শুভকামনা রইল।’ এহেন ফ্রেমবন্দি মুহূর্ত দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলার নেত্রী-অভিনেত্রী কি বর্তমানে দক্ষিণমুখো? নাকি সিনেমার কাজের জন্যেই তামিলভূমে সায়নী? উত্তর যদিও অধরা তবে এহেন সাক্ষাৎ সৌজন্যমূলক বলেই মনে করছেন একাংশ। 

You might also like!