Boni-Kaushani's new film : মুক্তি পেল 'ডাল বাটি চুরমা চচ্চড়ি, জমে ক্ষীর কৌশানি-বনি কেমিস্ট্রি

Boni-Kaushani
Boni-Kaushani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  'পারব না আমি ছাড়তে তোকে' ছবিতে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন কৌশানি মুখোপাধ্যায়। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি বিরাট সাফল্য পায়। তারপর একাধিক ছবিতে অভিনয় করেছেন কৌশানি। 

১৭ ফ্রেব্রুয়ারি মুক্তি পেল বনি সেনগুপ্ত এবং কৌশানি অভিনীত নতুন ছবি ‘ডাল বাটি চুরমা’। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজক হিসাবে হাতেখড়ি হল অভিনেত্রীর। স্বাভাবিকভাবেই এই সিনেমা ঘিরে এক আলাদাই অনুভূতি কাজ করছে অভিনেত্রীর। এর আগে একাধিক ছবিতে অভিনয় করলেও প্রযোজক হিসাবে এটাই তার প্রথম সিনেমা। একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প তুলে ধরবে 'ডাল বাটি চুরমা চচ্চড়ি'।

 সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অন্যান্য কাজের তুলনায় এই ছবি নিয়ে একটু বেশি নার্ভাস রয়েছেন তিনি। এই ছবি যে দর্শকদের মন জিতে নেবে তা নিয়েও অনেকটাই নিশ্চিত তিনি।


এই ছবিতে দর্শকরা নতুন করে দেখতে পাবে বনি-কৌশানি জুটিকে। যাদেরকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্টির 'লাভবার্ড' বললে  ভুল হবে না। বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানি। তাদের প্রেমের কেমিস্ট্রি এই ছবিতে কতটা কাজ করবে সে তো বক্স অফিস বলবে। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে মহিলা প্রযোজকদের সংখ্যা একেবারেই হাতে গোনা।  তাদের মধ্যে নতুন সংযোজন কৌশানি মুখোপাধ্যায়।

 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…