
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছরের নভেম্বরে মা হয়েছেন , বঙ্গ তনয় ও বলিঊডের প্রথম সারির হট ডিভা বিপাসা বাসু। তবে বর্তমান সময়ে কাজের জগৎ থেকে একপ্রকার ছুটি নিয়ে তার দুলালি দেবীর সাথে সময় কাটাচ্ছেন নায়িকা।
বিপাসা বরাবরই ফিটনেস ফ্রিক, নিজেকে ফিট ও যত্নে রাখতে পছন্দকরেন তিনি, তবে মা হবার পরে মেয়েদের খানিক পরিবর্তন হয়েই থাকে , সেক্ষেত্রে যদি কেউ খ্যাত নামা নায়িকা হন তবে সদ্য মা হবার পর ক্যামেরার সামনে আসতে খনিক দ্বিধা থাকে , কিন্তু এক্ষেত্রেও বঙ্গ তনয়া যে ব্যতিক্রমী তা বুঝিয়েদিলেন আরো একবার।
তবে এবার আর নায়িকা একা নয় , একরত্তিকে স্তন্য পানের ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিলেন তিনি। নায়িকা ও যে স্নেহময়ী মা হতে পারেন তা সেয়ার করে নিলেন তার অনুরাগীদের জন্য।
নায়িকা তার সোশাল প্ল্যার্টফর্মে বুধবার সকালে মেয়ের মুখ ঢেকেই স্তন্যপান করানোর ছবি দিলেন বিপাশা। এমন সুন্দর ছবি দেখে খুশি তাঁর অনুরাগীরা।প্রসঙ্গত, কয়েক দিন আগে বাবা কর্ণ সিংহের সঙ্গে ঘুমন্ত দেবীর ছবি দেন বিপাশা। পরনে ফ্রক, গোলাপি দস্তানায় ঢাকা একরত্তির হাত চোখের উপর রাখা। বাবা-মেয়ের ঘুমন্ত এই ছবি শেয়ার করে বিপাশা লেখেন, ‘‘এটাই ভালবাসা।’’ এবার নায়িকা ও তার স্নেহময়ী দিকটি ভাগ করে নিলেন সবার সঙ্গে।
