
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। তিনি একাধারে যেমন সামলাচ্ছেন নিজের বাড়ি, ঠিক তেমনই শুটিং সেটেও চুটিয়ে কাজ করছেন। তাঁর স্বামী পেশায় সাংবাদিক। ফলে দু’জনেই ব্যস্ত। সদ্য মা হয়েছেন অভিনেত্রী। বাচ্চা মানুষ করার জন্য খুব ধৈর্যশীল হতে হয় তেমনই মতামত অভিনেত্রীর। তবে মাঝেমাঝে ১১ মাসের মেয়েকে বকুনি দিয়ে ফেলেন তিনি।
তাঁর কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অভিনেত্রী জানান, বেছে বেছে কাজ করেন তিনি। অনেক দৃশ্যই পছন্দ হয়নি বলে না করে দিয়েছেন অভিনেত্রী। এমন এক অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, কিছু দৃশ্য নিয়ে সমস্যা আছে তাঁর। ‘উড়োজাহাজ’ সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে ডেকেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। দেখাও করেছিলেন তিনি। কিন্তু সেখানে একটি দৃশ্য ছিল, যেটা শুনে তিনি বলেছিলেন তিনি ওই দৃশ্যে অভিনয় করতে পারবেন না। এমন আরও একটি কাজ এসেছিল তাঁর কাছে যেখানে একটি ‘লিপলক’-এর দৃশ্য ছিল। তাই সেটাও না করে দেন তিনি। তাঁর নিজের কিছু নীতি আছে সেটা থেকে সরতে পারবেন না তিনি। তবে বর্তমানে বেশ চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী।
