Breaking News

 

Entertainment

3 years ago

Shakib Khan: বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ, কী বললেন নায়ক

Shakib Khan
Shakib Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরো একবার চর্চায় বাংলাদেশের নামজাদা নায়ক শাকিব খান। নায়কের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায়‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি সিনেমা শুটিং করছিলেন নায়ক। সেখানেই নাকি সহ-প্রযোজককে ধর্ষণ করেন বলে অভিযোগ জানিয়েছেন তাঁর প্রযোজক রহমত উল্লাহ।এই কারনে গ্রেফতার হন শাকিব।  সূত্রের খবর, এই বিষয়ে প্রযোজক রহমতের কাছে অভিযোগ জানিয়েছিলেন ছবির প্রযোজক, পরিচালক শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতির সদস্যরা। ছ’বছর পরে ২০২৩ সালের ১৫ মার্চ অস্ট্রেলিয়ার নিবাসী সেই প্রযোজক নায়কের বিরদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।  

অভিযোগে এই প্রযোজক জানান-“২০১৭ সালে মুক্তি পাওয়া এই ছবির শুটিং চলাকালীন অসদাচরণ করেন শাকিব। মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ জানাচ্ছি।”

ছ’বছর আগে এই ছবির শুটিংয়ের সময় যে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তা ও লিখিত আকারে জমা দেন ঐ প্রযোজক। 

১. আমাদের সব প্রস্তুতি নেওয়ার পর আচমকাই শুটিং বাতিল করে দিতেন শাকিব।

২. বিভিন্ন সময় এমন কিছু কিছু খাবার চেয়ে বসতেন যা জোগাড় কষ্টসাধ্য হয়ে পড়ত। ফলে শুটিংয়ের সবাই তাঁর খাবার আনার জন্য ব্যস্ত হয়ে পড়ত। যা বেশ ব্যয় বহুল ছিল। 

৩. নিজের ইচ্ছামতো শুটিংয়ে আসতেন। 

৪. নিয়মিত যৌনপল্লিতে যেতেন তিনি। আর তা না হলে অস্ট্রেলিয়ার হোটেলে যৌনকর্মীদের নিয়ে আসতে হত। এটা ছিল প্রতি দিনের অভ্যাস।এমন কী এই যৌন কর্মীদের টাকাও মেটাতে হত। 

৫. তাঁর এই অভ্যাসের শিকার আমার এক সহ-প্রযোজকও। কৌশলে আমার এক মহিলা সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তিনি আরো বলেন-মহিলা সহকর্মীকে নিয়ে যখন হাসপাতালে টানাপড়েন চলছে, তখন চুপিসারে অস্ট্রেলিয়া থেকে পালিয়ে আসেন শাকিব।অভিযোগপত্রে রহমত আরও লেখেন, এর পর থেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। পরবর্তী কালে ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।

রহমতের আনা এই অভিযোগ প্রসঙ্গে শাকিব এখনও পর্যন্ত যদিও মুখ খোলেননি।উল্লেখ্য,আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির শুটিং এখনও শেষ হয়নি।তার বড় কারন অভিনেতা শাকিবের অসহযোগিতা। 

You might also like!