Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Celebrity Clash: কঙ্গনার সঙ্গে বিতর্কে আর জলঘোলা নয়, মুখে কুলুপ বাবা রামদেবের

Baba Ramdev and Kangana Ranaut's feud
Baba Ramdev and Kangana Ranaut's feud

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কঙ্গনা রানাউত ও বাবা রামদেবের সাম্প্রতিক প্রকাশ্য বাকযুদ্ধ নিয়ে উত্তেজনা তৈরি হলেও আপাতত সেই বিতর্কে আর জড়াতে চাইছেন না যোগগুরু। কঙ্গনাকে ঘিরে প্রশ্ন উঠতেই বিষয়টি নিয়ে নতুন করে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি।

বিতর্কের সূত্রপাত জেন-জি প্রজন্মকে কঙ্গনা রানাউতের ‘গাটার জেনারেশন’ বলে মন্তব্য করাকে কেন্দ্র করে। অভিনেত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন বাবা রামদেব। শুধু কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করাই নয়, অভিনেত্রীর অতীত জীবন নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। কোনও দেশের তরুণ প্রজন্মকে এভাবে আক্রমণ করা উচিত নয় বলেও মত প্রকাশ করেন যোগগুরু।


রামদেবের মন্তব্যের পর পাল্টা সরব হন কঙ্গনাও। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে যোগগুরুকে তাঁর ব্যক্তিগত জীবন ও যৌবন নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন অভিনেত্রী। পাশাপাশি তাঁকে চরিত্র সম্পর্কে জ্ঞান দেওয়ার বিরুদ্ধেও তীব্র আপত্তি জানান কঙ্গনা। এরপরই দু’জনের মধ্যে কথার লড়াই আরও চর্চায় আসে। তবে এখন সেই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন বাবা রামদেব। ২৩ আগস্ট হরিদ্বারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকরা কঙ্গনার সঙ্গে তাঁর সাম্প্রতিক বিবাদ নিয়ে প্রশ্ন করেন। কিন্তু বিষয়টি নিয়ে কোনও বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। স্পষ্টতই, বিতর্ককে আর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই তাঁর। রামদেবের এই নীরবতার পর কঙ্গনাও নতুন করে কোনও প্রতিক্রিয়া দেন কি না, সেটাই এখন দেখার। আপাতত যোগগুরু মুখে কুলুপ আঁটলেও কঙ্গনা ও রামদেবের পাল্টাপাল্টি মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।

You might also like!