Breaking News

 

Entertainment

3 years ago

Iman Chakraborty : মধ্যরাতে ইমনকে কটূক্তি, থানায় হেনস্তার অভিযোগ সংগীতশিল্পীর

Iman Chakraborty
Iman Chakraborty

 

কলকাতা, ৩ মার্চ  : দক্ষিণ কলকাতার রাস্তায় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীকে কটূক্তির জেরে রিজেন্ট পার্ক থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রতিদিন রাতেই ইমন, তাঁর স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু ব্যাডমিন্টন খেলতে যান। বৃহস্পতিবারও খেলতে গিয়েছিলেন। খেলাধুলোর পর একটি ফলের দোকানে যান ইমন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও।

অভিযোগ, ফল কিনতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। বিভিন্ন ফলের নাম করে তাঁর উদ্দেশে কটূক্তি করতে থাকেন এক ব্যক্তি। অশালীন ইঙ্গিতও করেন। ফেসবুক লাইভে এসে একথা জানিয়েছেন ইমন। তাঁর অভিযোগ, কুরুচিকর দৃষ্টি দিয়ে শারীরিক হেনস্তা করে সেই ব্যক্তি। এরপর তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে নিগ্রহ, শ্লীলতাহানি, শারীরিক হেনস্তার অভিযোগ দায়ের করেছেন ইমন। গতকাল সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ইমন বলেন, ‘আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। রাস্তার বেরোই। আমার বোন অফিসে যায়। এসব বিকৃত মানসিকতার লোকের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায় করতাম।’ এমনকি এমন ঘটনা ঘটলে সকলকে প্রতিবাদ করার অনুরোধ করেছেন তিনি।


You might also like!