
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভক্তদের কাছে এক অন্য মানুষ তিনি। প্রায়শই তাঁর সুরেলা জাদুতে মনমুগ্ধকর পরিবেশ তৈরি করে শ্রোতাদের মাতান তিনি। তিনি আর কেউ নন, সকলের প্রিয় অরিজিত সিং। সম্প্রতি দেশের অন্যান্য শহরগুলির মধ্যে দিল্লি, চেন্নাই, কলকাতা এবং আহমেদাবাদেও পারফর্ম করেছেন তিনি। রবিবার তেমনই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একটি কনসার্টে লাইভ অনুষ্ঠান পরিবেশন করেছিলেন তিনি। আর সেখানেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা!
মঞ্চে গান গাইছিলেন অরিজিৎ। একের পর এক গান গেয়ে তখন বাজিমাত করছেন তিনি। সূত্রের খবর, এমন সময় এক ভক্ত হঠাৎই তাঁর সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। গায়ক ভালোবেসে হাত এগিয়ে দিতেই আহত হন তিনি। ডান হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি।এমনিতে মঞ্চে পারফর্ম করার সময় ভক্তদের সঙ্গে নানা সময়ই হাত মেলাতে দেখা যায় তাঁকে। কিন্তু, এমন দুর্ঘটনা যে ঘটে যেতে পারে তা বোধহয় বুঝতেও পারেননি তিনি।
