Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Ahaan Panday: ‘আরও এক সন্তান, শুধু প্রসবই করে যাচ্ছ!’ আহানের মন্তব্যে নেটপাড়ায় হইচই

Ahaan Panday & Alaana Panday
Ahaan Panday & Alaana Panday

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ‘আরও এক সন্তান, শুধু প্রসব করেই যাচ্ছে!’—‘সাইয়ারা’ খ্যাত অভিনেতা আহান পাণ্ডের এমন মন্তব্য ঘিরে হইচই পড়েছে নেটপাড়ায়। আচমকা কেন এমন মন্তব্য করলেন অভিনেতা, কাকে উদ্দেশ করেই বা বললেন? আসলে এর নেপথ্যে রয়েছে একেবারেই পারিবারিক মজার মুহূর্ত। দিদি আলানা পাণ্ডের দ্বিতীয়বার মা হতে চলার খবর নিয়েই মজা করতে দেখা গিয়েছে আহানকে। পরিবারের ঘনিষ্ঠ মুহূর্তে করা তাঁর এই রসিকতাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আহানের মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে হাসির রোল। 

চব্বিশ সালে পাণ্ডে পরিবারে ছোট্ট অতিথির আগমন ঘটে। আলানার প্রথম সন্তান রিভার বয়স মাত্র দু’বছর। খুদের সঙ্গে খেলার নতুন সঙ্গী আনার খবরে উচ্ছ্বসিত দুই পরিবার। খুশির মুহূর্তে আনন্দ উদযাপনের নতুন রসদ নিঃসন্দেহে আহানের এই রসিকতা। যা নিয়ে পরিবারের সদস্যরাও রীতিমতো উচ্ছ্বাস করছে। অনন্যা, আহান পাণ্ডে পরিবারের ঐতিহ্য মেনে অভিনয় দুনিয়ায় পা রাখলেও আলানা স্রোতের বিপরীতেই হেঁটেছেন। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই নিজের পরিচয় তৈরি করেছেন। ইউটিউব ভ্লগ শেয়ার করেছেন যেখানে পরিবার ও পরিবার ও বন্ধুদের সুখবর জানানোর মুহূর্তগুলো তুলে ধরেছেন। সেখানেই আহান হাসতে হাসতে বলছেন, ‘আরও একটা সন্তান! দিদি তো শুধু প্রসবই করে যাচ্ছে।’ আহানের এই প্রতিক্রিয়া নজরে আসতেই হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় দর্শকের। হবু মা আলানার শেয়ার করা ভ্লগে দৃশ্যমান, মা ও আহানকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেছেন। আলানা ও তাঁর ছেলে রিভার সঙ্গে দেখা করেন। এরপর মা, ভাইয়ের হাতে একটি ফটোফ্রেম তুলে দেন। সেখানে রয়েছে অনাগত সন্তানের সোনোগ্রাফির ছবি, সঙ্গে লেখা ‘কামিং সুন’। যার বাংলা তর্জমা করলে হয়, খুব শীঘ্রই আসছে। 


প্রথমে তাঁরা কেউ ছবির দিকে সেভাবে নজর দেননি। কারণ ছোট্ট রিভার সঙ্গে খেলায় মত্ত ছিলেন দুজনেই। পরে যখন আলাদা তাঁর মাকে ফ্রেমটির দিকে তাকাতে বলেন তখন অবাক নয়নে দেখেন। আনন্দের সঙ্গে সেটি আহানকে দেখাতেই বলে ওঠেন, ‘আরও একটা সন্তান?’ এবার আলানা রিভারের টি-শার্টের দিকে তাকাতে বলেন। সেখানে লেখা, ‘বড় ভাই সবসময় বেশি ভালো।’ তখন আহান মজা করে বলেন, “আমি তো মাকে জিজ্ঞেস করেই ফেলেছিলাম আলানা আবার সন্তান নিচ্ছে? বন্ধু, তুমি তো একের পর এক বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছ!” আহানের মজার প্রতিক্রিয়ায় নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই ভাই-বোনের সুন্দর সম্পর্কের প্রশংসা করেছেন। 

Deanne & Ahaan’s Reaction
by u/Adorable_Rabbit9341 in Ahneet2

You might also like!