Breaking News

 

Entertainment

3 years ago

Amitabh Bacchan : হায়দরাবাদে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে অমিতাভের পাঁজরে চোট, ফিরলেন মুম্বইয়ের বাড়িতে

Amitabh Bachchan
Amitabh Bachchan

 

হায়দরাবাদ, ৬ মার্চ  :হায়দরাবাদে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন বিগ বি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে ঘটেছে বলে অভিনেতা তাঁর ব্লগে জানিয়েছেন। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি। তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁর সিটি স্ক্যান করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। ফলে ছবির শুটিং বন্ধ করে আপাতত মুম্বইতে ফিরে এসেছেন অমিতাভ।

অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, ‘‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে।’’ চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘‘ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। কিন্তু প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।’’ উল্লেখ্য, এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ।


You might also like!