
মুম্বই, ৬ জুলাই : গত কয়েকদিন ধরেই হট টপিক নওয়াজউদ্দিন সিদ্দিকি ও স্ত্রী আলিয়া সিদ্দিকির বিচ্ছেদ । বিগত কয়েক মাস ধরেই বারবার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি । এরই মাঝে বৃহস্পতিবার নতুন গানে নেচে নওয়াজকে ''ভালবাসা'' পাঠালেন আলিয়া সিদ্দিকি ।
আলিয়া সিদ্দিকি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত হিন্দি গান ''ইয়ার কা সতায়া হুয়া হ্যায়''-এ নেচে ভিডিও পোস্ট করেছেন । আপাদমস্তক কালো পোশাকে নিজেকে ঢেকে সুন্দরভাবে নাচ করতে দেখা যায় আলিয়াকে ।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি প্রাপ্ত নওয়াজউদ্দিনের এই গান মূলত আবেগ নিয়ে তৈরি । এই গানে কাজ করেছেন শেহনাজ গিলও ।
