Entertainment

2 years ago

Rakhi Sawant: জেলে বসেই রাখিকে মারার ছক করছেন আদিল? বিস্ফোরক পোস্ট অভিনেত্রীর

Rakhi Sawant And Adil Khan
Rakhi Sawant And Adil Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের ড্রামা কুইন তিনি। এই নাটকীয়তায় পরিপূর্ণ রাখির জীবনে ঘটে গেল এক নতুন ঘটনা। শোনা জাচ্ছে, তাঁর স্বামী আদিল নাকি জেল থেকেই তাঁকে মারার প্ল্যান করছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাখি। সেখানেই আদিল খান দুরানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, আদিল তাঁর কাছে ক্ষমা চাওয়ার জন্য জেলে ডেকেছিলেন। একইসঙ্গে বলেন, জেলে বসেই আদিল তাঁকে প্রাণে মারার ছক কষছেন। উল্লেখ্য, অভিনেত্রীর এক শুভাকাঙ্খী জানিয়েছেন, আদিল না কি জেলে বসেই সুপারিকিলারের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন।

ওই ভিডিয়োতে তিনি বলেন, 'আমি আল্লাহার ওপর ভরসা রাখছি। উনি আমার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন।' তিনি আরও বলেন,  'কেউ আমাকে মারতে পারবে না। আমাকে মারতে চাওয়ার কারণটা কী? সম্পত্তির জন্য না কি আমার ওপর বদলা নিতে?' ড্রামা কুইন রাখি সেই শুভাকাঙ্খীর ভয়েস রেকর্ডও ভিডিয়োতে শোনান।সেখানে শোনা যাচ্ছে, 'আমার মনে হয় আপনাকে বিষয়টাকে জানানো উচিত যেটা আমি জেনেছি। আদিলের সঙ্গে কয়েকজন ব্যক্তি দেখা করতে এসেছেন।' ওই ব্যক্তির আরও জানিয়েছেন, 'সেখানেই তাঁদের সঙ্গে আপনাকে মেরে ফেলার প্ল্যানিং করা হয়। কাজকে সহজ করার জন্য পুলিশকেও কাজে লাগাতে চেয়েছিলেন।

You might also like!