
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খেতে ভালবাসেন, তবে ফিটনেসের বিষয়ে সবসময় সচেতন অভিনেত্রী মিমি চক্রবর্তী । জিমের পাশাপাশি নিয়মিত যোগব্যায়াম করেন । তাই,আন্তর্জাতিক যোগ দিবসে সবাইকে ফিট থাকার বার্তা দিলেন তিনি ।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ । সেখানেই শীর্ষাসন করে দেখালেন মিমি । ক্যাপশনে লিখলেন, যোগব্যায়ামকে জীবনে অন্তর্ভুক্ত করুন,এটি ভালর জন্য সবকিছু পরিবর্তন করে ।
দিন কয়েক আগেই উত্তরাখণ্ডে ছিলেন মিমি । বন্ধুদের সঙ্গে রোড ট্রিপে গিয়েছিলেন । সেখানে নিম কারোলি বাবার মন্দিরে, বৈষ্ণো দেবীর মন্দিরে পুজো দেন অভিনেত্রী সাংসদ। সেই ছবি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। রথযাত্রার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইসকন মন্দিরে দেখা যায় তাঁকে । অন্যদিকে, বড়পর্দায় খুব শীঘ্রই ফিরছেন অভিনেত্রী । আবিরের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী-সাংসদ ।
