ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা আবির

Abir Chatterjee
Abir Chatterjee

 

কলকাতা, ২৬ অক্টোবর  : ডেঙ্গিতে আক্রান্ত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বুধবার এই খবর প্রকাশ্যে এসেছে। কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরীক্ষা করে জানা গিয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই রয়েছেন অভিনেতা। তবে এই পরিস্থিতিতে শ্যুটিং বন্ধ রয়েছে তাঁর।

এই মুহূর্তে গানের অনুষ্ঠান 'সা রে গা মা পা'-র শো সঞ্চালনা করছেন আবির। এই পরিস্থিতিতে সুস্থ না হওয়া পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখতে হবে তাঁকে। প্রসঙ্গত, সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল বলিউড অভিনেতা সলমন খানকেও। আপাতত সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে বিগ বস-এর সঞ্চালনার কাজ সামলাচ্ছিলেন কর্ণ জোহর।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…