Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

Abhika Malakar Age: ব্যাকলেস লুকে জন্মদিন উদযাপন অভিকার, কটাক্ষের মাঝেই ফাঁস হল আসল বয়স!

Abhika Malakar
Abhika Malakar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টেলিভিশনের পর্দায় ইতিমধ্যেই পরিচিত মুখ অভিনেত্রী অভিকা মালাকার। ‘তোমাদের রানি’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই তাঁকে ঘিরে ছিল আর এক কৌতূহল—অভিনেত্রীর বয়স কত? প্রায় চার বছর আগে জলসার ‘রানি’ হয়ে যখন অভিনয়জীবনে পা রাখেন অভিকা, তখন নিজের বয়স নিয়ে মুখ খোলেননি তিনি। বরং বিষয়টি বরাবরই নিজের মধ্যেই রেখেছিলেন। কিন্তু তারকার জীবনে সব তথ্য কি আর দীর্ঘদিন গোপন রাখা যায়? এতদিনে সামনে এল সত্যিটা। ১৮-য় পা দিলেন অভিকা। কৈশোর পেরিয়ে অবশেষে অফিশিয়ালি প্রাপ্তবয়স্ক হলেন ছোটপর্দার এই অভিনেত্রী। নিজের জন্মদিনের জমকালো রাতের পার্টিতে এক বোল্ড ব্যাকলেস গাউনে ঝড় তুলেছিলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় সেই হট অবতারের ছবি পোস্ট করতেই একশ্রেণির ট্রোলারের কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কটাক্ষের বিপরীতে মোটেও চুপ থাকেননি অভিকা, দিয়েছেন সপাট জবাব।

জন্মদিনের লুকের ছবিতে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘সিরিয়ালে কত শালীন পোশাক পরে, কত মার্জিত লাগে! বাস্তবে কেন এমন ড্রেস পরে?!’ নেটিজেনের এই মন্তব্যের জবাবে অভিকা সরাসরি কমেন্ট বক্সে লেখেন, ‘কারণ আমার নিজেকে ডিফারেন্ট লুকস-এ স্টাইল করতে ভালো লাগে!’ অভিকার এই মেপে দেওয়া যোগ্য জবাব মুহূর্তে মন জয় করে নেয় তাঁর অগণিত অনুরাগীদের। মাত্র চার বছর আগে ‘তোমাদের রানী’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনে পা রেখেছিলেন অভিকা। সে সময় তিনি ছিলেন স্কুলে পড়া মাত্র ১৪ বছরের এক কিশোরী। অভিনয় দক্ষতার জোরে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। 

বাংলা ধারাবাহিকের তুমুল সাফল্যের পর পরবর্তীতে ‘তোমাদের রানি’-র হিন্দি রিমেকেও মুখ্য (লিড) চরিত্রে কাজ করেন তিনি। প্রসঙ্গত, জন্মদিনে অভিকার বয়স ফাঁস করেছেন তাঁর তোমাদের রানির নায়ক অর্কপ্রভ। নিজেদের প্রথম ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করে অভিকার উদ্দেশ্য তিনি লিখেছিলেন- ‘শুভ ১৮তম জন্মদিন অভিকা মালাকার, অ্য়াডাল্টহুডে স্বাগত জানাই। কত বড় হোয়ে গেলি, চোখো জল চলে এল। অনেক বড় হ, অনেক লম্বা হ. ..অনেক আশীর্বাদ. ..’। পরে অবশ্য অর্ক নিজের পোস্ট এডিট করে অভিকার বয়স হটিয়ে দেন। সম্প্রতি ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের মাধ্যমেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেত্রী। প্রতিজ্ঞা-র নায়ক রণজয় বিষ্ণুর সঙ্গে অভিকার ঘনিষ্ঠতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। বিশেষত, রণজয়ের বিয়ে যখন ৫ মাসেই খতম, সেখানে অভিযোগের তীরে বিদ্ধ অভিকাও। তবে সে-সবকে পাত্তা দিতে না-রাজ অভিনেত্রী। ট্রোলারদের তোয়াক্কা না করে নতুন বয়সে পা রেখে নিজের পছন্দের পোশাকে বেশ সাবলীল ও আত্মবিশ্বাসী মেজাজেই ধরা দিলেন অভিকা মালাকার। 


You might also like!