Breaking News
 
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার

 

Entertainment

1 hour ago

Unexpected Twist: ‘ধুরন্ধর ২’-এ চমক! রণবীরের অ্যাকশনের মাঝেই পর্দায় নরেন্দ্র মোদির ঝলক, হল জুড়ে দর্শকআসনে উচ্ছ্বাস

PM Narendra Modi's scenes in Ranveer Singh's 'Dhurandhar: The Revenge'
PM Narendra Modi's scenes in Ranveer Singh's 'Dhurandhar: The Revenge'

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অ্যাকশন, দেশপ্রেম আর চমকে ভরপুর নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ইতিমধ্যেই দর্শকমহলে তুমুল সাড়া ফেলেছে। রণবীর সিং-এর তুখোড় অ্যাকশনের টানেই প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু সিনেমা দেখতে গিয়ে দর্শকেরা যে এমন এক অপ্রত্যাশিত মুহূর্তের সাক্ষী হবেন, তা কেউই ভাবেননি। 

পরিচালক আদিত্য ধর এই সিক্যুয়েলে এমন এক দৃশ্য যোগ করেছেন, যা বড়পর্দায় দেখামাত্রই হল জুড়ে শুরু হয় করতালি ও উল্লাস। সিনেমার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ফুটে ওঠে ২০১৬ সালের নোটবন্দির ঘোষণা—যেখানে টেলিভিশনের পর্দায় দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সেই ঐতিহাসিক ভাষণ। এই দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে গল্পের নাটকীয় মোড়। দেখা যায়, এক কুখ্যাত গ্যাংস্টার হঠাৎই টিভিতে মোদির ঘোষণা শুনে বিচলিত হয়ে পড়ে। তার জাল নোটের বিশাল সাম্রাজ্য মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে সে। এরপর সে যোগাযোগ করে আইএসআই প্রধানের সঙ্গে, যা গল্পে আরও উত্তেজনা যোগ করে। শুধু নোটবন্দির দৃশ্যই নয়, ছবিতে রয়েছে ২০১৪ সালে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের ঝলকও। এই বাস্তব ঘটনার অন্তর্ভুক্তি সিনেমাকে আরও প্রাসঙ্গিক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইতিমধ্যেই এই দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 


বক্স অফিসেও দুর্দান্ত সাড়া ফেলেছে ‘ধুরন্ধর ২’। মুক্তির দিনেই বিপুল সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এবং অগ্রিম বুকিংয়ের নিরিখেও রেকর্ড গড়েছে এই ছবি। একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার মধ্যে হিন্দি সংস্করণই সবচেয়ে বেশি দর্শক টানছে। সব মিলিয়ে, অ্যাকশন আর বাস্তব রাজনৈতিক ঘটনার মিশেলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন দর্শকদের কাছে অন্যতম আলোচিত সিনেমা হিসেবে অভিহিত হয়েছে।  

You might also like!