
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে লঙ্কার দামে জ্বলছে সাধারণ মানুষ। দামের নিরিখে টমেটোকেও কিক আউট করে দিয়েছে লঙ্কা। তাই লঙ্কা বিক্রি করেই এবার মনে হয় প্রপোজ করতে হবে, তাহলে আপনার প্রেমিকা নিমেশেই রাজি হবে। এমন বার্তা সামনে নিয়ে এলেন বাংলা তথা কলকাতার জনপ্রিয় ইউটিউবার লাফটারসেন অরফে নিরঞ্জন। যা দেখে হাসিতে ফেটে পড়েছে নেটদুনিয়া। কিছুদিন আগেই তাঁর বাবেশ চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
আজ ৪ জুলাই লাফটারসেনের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যাতে দেখা যায়। একটি মেয়ের চরিত্র সেজে নিরঞ্জন নিজেই এক ছেলেকে জানায় ছেলেটির চাকরি নেই তাই তাঁর বাবা তাঁদের এই সম্পর্ক মেনে নিতে কিছুতেই রাজি হবে না। তখনই ছেলেটি ডেচকি ভরা লঙ্কা মেয়েটির সামনে রাখে। ব্যাস তারপরে আর কি? কে তাঁর বাবা! লঙ্কা দেখে সবাই গলে জল।
এই ভিডিওতে আদতে হাসির ছলে নিরঞ্জন সামনে আনলেন মধ্যবিত্তের অর্থনৈতিক পরিস্থিতি ও চাকরির অভাবকে। এই ভিডিও সামনে আসায় মজা পেয়েছেন নেট নাগরিকেরা।
