Entertainment

1 hour ago

Star Couple Update: রাজের ৫১-তে প্রেমের বার্তা, রাত পোহাতেই ‘হাবি’-কে আদুরে শুভেচ্ছা শুভশ্রীর

Subhashree Ganguly wishes husband Raj Chakraborty on his birthday
Subhashree Ganguly wishes husband Raj Chakraborty on his birthday

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়— প্রায় আট বছরের দাম্পত্যেও যাঁদের সম্পর্কে উষ্ণতার ছোঁয়া অটুট। দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে সুখের সংসার তাঁদের। তবে আজকের দিনটি একটু আলাদা, কারণ ৫১ বছরে পা দিলেন পরিচালক রাজ।

রাত বারোটা পেরোতেই সমাজমাধ্যমে একের পর এক রোম্যান্টিক ছবি পোস্ট করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান শুভশ্রী। লাল টপ ও কালো প্যান্টে অভিনেত্রী যেমন নজর কেড়েছেন, তেমনই কালো টি-শার্ট ও ডেনিমে ধরা দিয়েছেন রাজ। এক ছবিতে স্ত্রীর খোলা পিঠে চুম্বন করতে দেখা যায় রাজকে, আবার অন্য ফ্রেমে নাক ছুঁয়ে অন্তরঙ্গ মুহূর্তে মগ্ন দম্পতি। ক্যাপশনে শুভশ্রীর ভালবাসার স্বীকারোক্তি— “ঈশ্বর জানতেন আমাদের একে অপরকে প্রয়োজন। তুমি আমার জীবনের সেরা উপহার। শুভ জন্মদিন, আমার ভালবাসা।” পোস্ট ঘিরে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায়।


এদিকে পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজ। জোরকদমে চলছে তাঁর নতুন প্রজেক্ট আবার 'প্রলয় ২'-এর প্রচার। বয়স বাড়ার সঙ্গে জাঁকজমক করে জন্মদিন না পালালেও, কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। শহরের এক রেস্তোরাঁয় ঘনিষ্ঠ পরিসরে প্রি-বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন দম্পতি। সেই উদযাপনের ঝলক ধরা পড়েছে পরিবারের সদস্যদের সমাজমাধ্যমেও। কর্মব্যস্ততার মাঝেও পরিবারই রাজের প্রথম অগ্রাধিকার। শুভশ্রীও কাঁধে কাঁধ মিলিয়ে থাকেন তাঁর পাশে। টলিপাড়ার এই ‘পাওয়ার কাপল’ বারবার প্রমাণ করেছেন— সময় যতই গড়াক, তাঁদের ভালবাসার রঙ ফিকে হওয়ার নয়।  


You might also like!