Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Country

1 year ago

Weather Forcast in Srinagar : শীত কমছে উপত্যকায়, জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

sreenagar weather
sreenagar weather

 

শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারি : ধীরে ধীরে শীতের দাপট কমছে জম্মু ও কাশ্মীরে। তবে, কনকনে ঠান্ডা অনুভূত না হলেও, শীতের আমেজ ভালোই রয়েছে। সকালে ও রাতের দিকে ঠান্ডা ভালোই মালুম হচ্ছে। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যাশিত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে।

জম্মু অঞ্চলে কাশ্মীর উপত্যকার চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, এছাড়াও চেনাব উপত্যকার রামবান, কিশতওয়ার এবং ডোডা জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে। পীর পাঞ্জল রেঞ্জে প্রবল তুষারপাত হবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে গুলমার্গ, সিন্থন টপ, পিয়ার কি গালি এবং মুঘল রোডের পাশের এলাকাগুলিতে। ২১ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার উন্নতি হবে, এরপর ফের শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।

You might also like!