Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : রামমন্দির উদ্বোধনের পরে কী হবে রামলালার পুরনো বিগ্রহের?

Modi in front of that old idol of Ramlala (File Picture)
Modi in front of that old idol of Ramlala (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার নতুন রামমন্দিরের প্রান প্রতিষ্ঠা হতে চলেছে চলতি মাসের ২২ তারিখ। নতুন মন্দিরের প্রান প্রতিষ্ঠার পর কী হবে কয়েকশো মিটার দূরে অস্থায়ী মন্দিরে পূজিত রামলালার বিগ্রহের? তা নিয়ে এত দিন জল্পনা চলছিল সরযূ তীরের মন্দিরনগরীতে। সোমবার সেই প্রশ্নের উত্তর দিয়েছে মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’।

ট্রাস্টের প্রধান চম্পত রাই সোমবার বলেছেন, ‘‘নতুন রামমন্দিরের গর্ভগৃহেই অস্থায়ী মন্দিরে দীর্ঘ দিন ধরে পূজিত রামলালার মূর্তির স্থান হবে।’’ প্রসঙ্গত, ১৯৪৮ সালে বিতর্কিত কাঠামোয় রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। আশির দশকে ফৈজাবাদ জেলা আদালতের নির্দেশে শুরু হয় পূজার্চনা। ১৯৯২ সালে বিতর্কিত বাবরি মসজিদ কাঠামো ধ্বংসের পরে রামলালার স্থান হয়েছিল তাঁবুর নীচে। ১৯৯২ থেকে শুরু করে রামমন্দিরের পক্ষে ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়দান পর্যন্ত তাঁবুর নীচেই চলত রামলালার পুজো।

রামমন্দিরের কাজ শুরু হওয়ার আগে ২০২০ সালের মার্চে কয়েকশো মিটার দূরে ফাইবারের তৈরি অস্থায়ী মন্দিরে রুপোর সিংহাসনে রামলালার সেই বিগ্রহ নতুন করে প্রতিষ্ঠা হয়। সে বছর অগস্টে রামমন্দিরের ভূমিপুজো করতে এসে এই মন্দিরের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। এখনও সেখানেই ভক্তরা রামলালার দর্শন করতে আসছেন। আগামী ২২ জানুয়ার নতুন রামমন্দিরের গর্ভগৃহে নয়া বিগ্রহের সঙ্গেই একই আসনে বসবেন ‘পুরনো রামলালা’ও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…