উৎসবের মরশুমে এক ধাক্কায় করোনা সংক্রমণ বৃদ্ধি দেড় গুণ

উৎসবের মরশুমে এক ধাক্কায় করোনা সংক্রমণ বৃদ্ধি দেড় গুণ
উৎসবের মরশুমে এক ধাক্কায় করোনা সংক্রমণ বৃদ্ধি দেড় গুণ

 

দেশে একধাক্কায় অনেকটা বেড়ে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আগের দিন যেখানে দৈনিক আক্রান্ত ২ হাজারের নিচে ছিল, সেখানে শনিবার আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছে গেল।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৭ জন। গতকালও সংখ্যাটা ছিল দু’হাজারের নিচে। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৯ হাজার ২৫১ জন। আগের দিনের থেকে প্রায় হাজারখানেক কম অ্যাকটিভ কেস। সেটাই স্বস্তির জায়গা।স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৭৭৮ জন। এই মুহূর্তে দেশে পজিটিভিটি রেট ১.০৫ শতাংশ। এই সংখ্যাটাও বেশ চিন্তার। তবে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫১ হাজার ২২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…