Yogi Aditya Nath : যোগী মন্ত্রিসভা: বিমানবন্দরের আদলে গড়ে উঠবে উত্তরপ্রদেশের বাসস্ট্যান্ড

Yogi Aditya Nath
Yogi Aditya Nath

 

লখনউ, ২৫ নভেম্বর  : শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে রাজ্যের আরও তিনটি শহর আগ্রা, গাজিয়াবাদ এবং প্রয়াগরাজে কমিশনারেট ব্যবস্থা চালু করার প্রস্তাব পাস করা হয়েছে। আগে কমিশনারেট ব্যবস্থা প্রযোজ্য ছিল বারাণসী, লখনউ, কানপুর এবং নয়ডায়। রাজ্যে এখন সাতটি পুলিশ কমিশনারেট জেলা রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্বালানি ও নগরোন্নয়ন মন্ত্রী এ কে শর্মা এবং পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং।

পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, পরিবহণ দফতর বিমানবন্দরগুলির আদলে রাজ্যের ২৩টি শহরে পিপিপি মডেলে বাস স্ট্যান্ড তৈরি করবে। এসব বাসস্ট্যান্ডে যাত্রীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল ও টয়লেট এবং বসার সুব্যবস্থা করা হবে। রেস্তোরাঁ এবং কেনাকাটার জন্য পণ্যও বাস স্টেশনে থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…